কোয়ান্টাম কম্পিউটারের জন্য ইন্টেলের চিপ

১০ ডিসেম্বর, ২০১৯ ০০:৩৪  
বর্তমানের কম্পিউটার হাজার হাজার বছরে যা করতে পারে তা মাত্র কয়েক মিনিটে করার সক্ষমতা নিয়ে আসবে কোয়ান্টাম কম্পিউটার। কিন্তু এই ডিভাইসের প্রকাশিত প্রায় সকল ছবিতেই দেখা যায় অসংখ্য তার এর যন্ত্রাংশের সাথে যুক্ত রয়েছে, যা ডিভাইসটির নিয়ন্ত্রণ করে। তবে ইন্টেল ঘোষণা দিয়েছে, তাদের তৈরি চিপ এই পরিস্থিতি পাল্টে দেবে। হর্স রিজ নামের এই চিপ সকল কাজ এর মধ্যেই সম্পন্ন করবে। প্রত্যাহিক জীবনে কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার না হলেও বৃহৎ প্রযুক্তি কোম্পানিগুলো এই ডিভাইসে আগ্রহ দেখিয়েছে। গত অক্টোবরে অ্যালফাবেটের গবেষকরা জানা তারা একটি মেশিন তৈরি করেছেন যা সচরাচর কম্পিউটারকে অনেক পিছনে ফেলে দিতে পারবে। এছাড়া আইবিএম, মাইক্রোসফটও এই প্রযুক্তি আনতে কাজ করছে। ডিবিটেক/বিএমটি